ঢাকা ২১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার আবাসিক গ্যাসে আর প্রিপেইড মিটার দেওয়া হবে না! দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন চীনে দ্বিপাক্ষিক বৈঠকে পুতিনের সঙ্গে বন্ধুত্ব নিয়ে উচ্ছ্বাস ট্রাম্পের দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা, যুক্ত হবে তিন জেলা লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ নভেম্বর, ২০২৬,  5:44 PM

news image

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে।  

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী এসেছে। 

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৬৯ জন, রাজশাহীতে ২৫, সিলেটে ১৩৩, চট্টগ্রামে ২৩৪ জন, বরিশালে ১১৮, ময়মনসিংহে ৭৯, খুলনায় ১১৬ এবং রংপুরে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬ ৭৫ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ১৮ হাজার ৯১০ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ৯৬৬ জন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম