ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

২৩ ঘণ্টা পর পুরো রুটে মেট্রোরেল চলা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৫,  11:58 AM

news image

ফার্মগেট এলাকার কাছে মেট্রোরেল লাইনের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সাড়ে ২৩ ঘণ্টা পর পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী বলেন, আমার ১১টা থেকে পুরো রুটে অপারেশন শুরু করেছি।

গতকাল দুপুরে মেট্রোরেলের ৪৩৩ নম্বর পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে একজন পথচারী নিহত ও দুজন আহত হন। এরপর নিরাপত্তার জন্য পুরো পথে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

বিকেল ৩টার দিকে আগারগাঁও-উত্তরা সেকশনে এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রো ট্রেন চলাচল শুরু হয়। তবে শাহবাগ-আগারগাঁও সেকশনে মেট্রো ট্রেন চলাচল বন্ধ থাকে।

গতকালের দুর্ঘটনার প্রায় সাড়ে ২৩ ঘণ্টা পর ৪৩৩ নম্বর পিলারে বিয়ারিং প্যাড বসানোর কাজ শেষ করে পুরো রুটে মেট্রো ট্রেন চালানো শুরু করলো ডিএমটিসিএল।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম