ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প টানাপোড়েনের অবসান: গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তি বাড়ল সোনার দাম ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬টি বিমান অভিযান চালিয়েছে সৌদি, দাবি হুথিদের আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে পেজেশকিয়ান ও কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে ভিসা দিলো যুক্তরাষ্ট্র ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

৪.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইতালি

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ আগস্ট, ২০২৬,  12:47 PM

news image

ইতালির দক্ষিণাঞ্চলীয় ঐতিহাসিক শহর নেপলস ও এর পার্শ্ববর্তী অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৭।
শুক্রবার (৩১ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে। এই কম্পনে নেপলস শহরসহ উপকূলীয় এলাকাগুলোতে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়।
খবর রয়টার্সের।
এর পরপরই স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপত্তার স্বার্থে ঘরবাড়ি ছেড়ে খোলা রাস্তায় নেমে আসেন।
ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলক্যানোলজির অন্তর্ভুক্ত ভিসুভিয়ান অবজারভেটরির তথ্যানুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পোজ্জুওলির সলফাতারার কাছে বহুল আলোচিত ‘ক্যাম্পি ফ্লেগ্রেই’ এলাকা।
ভূতাত্ত্বিকরা জানান, কম্পনটি ভূ-পৃষ্ঠের মাত্র ৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
অত্যন্ত অগভীর উৎস হওয়ায় এই ভূমিকম্পের তীব্রতা খুব সরাসরি ও প্রবলভাবে অনুভূত হয়েছে।
ইতালীয় সিভিল প্রোটেকশন বিভাগ জানায়, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোজ্জুওলি ও নেপলসের ঝুঁকিপূর্ণ ভবনগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু এলাকায় সাময়িকভাবে ট্রেন ও স্থানীয় গণপরিবহন চলাচল স্থগিত রেখে লাইন পরীক্ষা করা হয়।
ভিসুভিয়ান অবজারভেটরির গবেষকরা এলাকাটিতে ২৪ ঘণ্টা নজরদারি রাখছেন এবং জনগণকে পরবর্তী মৃদু কম্পন বা আফটারশক সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম