ঢাকা,২২ নভেম্বর, ২০২৬, রবিবার
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রীঅপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রমআগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তরদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিকগঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদলপ্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির উদ্যোগ, হতাশ মানবাধিকার সংগঠনগুলোবিষাক্ত মদ পান : ভারতের মণিপুরে ২ দিনে ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সাফায়ার আউটলেট উদ্বোধনে বারিশা হক

#

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ বিকাল  ·  ১০৯

সাফায়ার আউটলেট উদ্বোধনে বারিশা হক

প্রিমিয়াম ফেব্রিক ও নজরকাড়া ডিজাইনের জন্য তরুণ প্রজন্মের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া পাকিস্তানি লাইফস্টাইল ব্র্যান্ড সাফায়ার এখন ঢাকায়। আন্তর্জাতিক মানের এই ব্র্যান্ডটির বাংলাদেশে ব্র্যান্ড প্রমোটর হিসেবে যুক্ত হয়েছেন মডেল বারিশা হক।

সোমবার দুপুরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করা হয় আউটলেটটির। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড প্রমোটর বারিশা হক, প্রতিষ্ঠানের চেয়ারম্যান ওহিদুল হক, ব্যবস্থাপনা পরিচালক ফারহানা আক্তার এবং মিরর ম্যাগাজিনের সিইও রাজু।

উদ্যোক্তারা বলছেন, সাফায়ার কাপড়ের গুণগত মান এবং আধুনিক প্রিন্টের ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, যা তাদের সমসাময়িক অন্য ব্র্যান্ডগুলো থেকে আলাদা করে তুলেছে। তবে সবচেয়ে বড় চমক হচ্ছে সাফায়ারের আমদানি করা প্রিমিয়াম সব পণ্যের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রয়েছে।

যাত্রা শুরুর প্রথম দিনেই যমুনা ফিউচার পার্কে আগত ক্রেতাদের আগ্রহ দেখা যায় সাফায়ারের পণ্য নিয়ে। মনোমুগ্ধকর সাজসজ্জা, আধুনিক প্রদর্শনী এবং দর্শনার্থীদের আগমনে মুখর হয়ে ওঠে শোরুমটি। দিনভর ক্রেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজধানীর উত্তরা এলাকা থেকে ঈদের কেনাকাটা করতে আসা তাহমিনা হক ব্র্যান্ডটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, সাফায়ারের পোশাকগুলোর নকশা একদম আলাদা, যা অন্য কোথাও সচরাচর দেখা যায় না। সাধারণত ভালো মানের ফেব্রিক ও ইউনিক ডিজাইন অনেক দামি হয়, কিন্তু সাফায়ারে মিলছে সাশ্রয়ী মূল্যেই।

অনুষ্ঠানে অংশ নিয়ে বারিশা হক বলেন, “বিশ্বব্যাপী সাফায়ারের অসংখ্য ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এতদিন তিনি ওয়েবসাইট থেকে অর্ডার করতেন বা বিদেশে যাওয়ার সুযোগের অপেক্ষায় থাকতেন। এখন দেশেই সরাসরি শপিং করার সুযোগ তৈরি হওয়ায় তিনি আনন্দিত।”

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম