ঢাকা,২২ নভেম্বর, ২০২৬, রবিবার
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রীঅপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রমআগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তরদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিকগঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদলপ্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির উদ্যোগ, হতাশ মানবাধিকার সংগঠনগুলোবিষাক্ত মদ পান : ভারতের মণিপুরে ২ দিনে ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর ২০২৬, ২:০৪ বিকাল  ·  ৩১

কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম

দেশের শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত দুটি ফান্ডের ইউনিটের দাম সাম্প্রতিক অস্বাভাবিক উত্থান লক্ষ্য করা যাচ্ছে। কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই উভয় মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম টানা বাড়তে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এতে তৈরি হয়েছে বড় ধরনের ঝুঁকির আশঙ্কা। 

মিউচুয়াল ফান্ডগুলো হলো- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য মতে, ফান্ডের ইউনিটের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় গত ২২ সেপ্টেম্বর ডিএসই সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি দুটির কাছে ব্যাখ্যা চেয়ে একটি চিঠি পাঠায়। এর জবাবে উভয় সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা ইউনিটে দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানে এমন কোনো নাটকীয় পরিবর্তন ঘটেনি, যা এই দরবৃদ্ধিকে যৌক্তিক করতে পারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত তিন মাসে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত ২৪ জুন ফান্ডটির ইউনিটের দাম ছিল ৮.৫০ টাকায়। আর গত ২২ সেপ্টেম্বর ইউনিটের দাম বেড়ে দাঁড়ায় ১৮.৫০ টাকায়। ফলে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১০ টাকা বা ১১৭.৬৫ শতাংশ।

এদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম গত এক মাসে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। গত ৩০ আগস্ট ফান্ডটির ইউনিটের দাম ছিল ২০.৮০ টাকায়। আর গত ২২ সেপ্টেম্বর ইউনিটের দাম বেড়ে দাঁড়ায় ৩১.২০ টাকায়। ফলে ফান্ডটির ইউনিটের দাম বেড়েছে ১০.৪০ টাকা বা ৫০ শতাংশ।

মূল্যবৃদ্ধির পাশাপাশি ফান্ড দুটির লেনদেনের পরিমাণও অস্বাভাবিক হারে বেড়েছে। কোনো কোনো সেশনে দৈনিক লেনদেন অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। সাধারণত ছোট মূলধনি কোম্পানিগুলোর ক্ষেত্রে এমন লেনদেনের তীব্রতা প্রায়ই কৃত্রিম চাহিদাকে ইঙ্গিত করে।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম