ঢাকা,২২ নভেম্বর, ২০২৬, রবিবার
সংবাদ শিরোনাম
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রীঅপ্রতিম হত্যার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে কার্যক্রমআগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তরদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সর্বাধিকগঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে বৈঠকের জন্য ঢাকায় ভারতীয় প্রতিনিধিদলপ্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তির উদ্যোগ, হতাশ মানবাধিকার সংগঠনগুলোবিষাক্ত মদ পান : ভারতের মণিপুরে ২ দিনে ১৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ইরানে ৪ নভেম্বর নতুন হামলা হতে পারে, আরব দেশগুলোকে জানাল যুক্তরাষ্ট্র

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর ২০২৬, ৫:৪৬ বিকাল  ·  ৯

ইরানে ৪ নভেম্বর নতুন হামলা হতে পারে, আরব দেশগুলোকে জানাল যুক্তরাষ্ট্র

ইরানে আগামী ৪ নভেম্বরই নতুন করে হামলা শুরু হতে পারে বলে নিজেদের উপসাগরীয় আরব মিত্র দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি আরব সূত্র মার্কিন সংবাদমাধ্যম এমএসনাউকে শনিবার (৩১ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন।

তারা বলেছেন, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হবে। ওই নির্বাচনের ফলাফল আসতে কয়েকদিন সময় লাগলেও; পুরো ফল বের হয়ে যাওয়ার আগেই ইরানে হামলা হতে পারে।

সূত্রগুলো জানিয়েছেন, নতুন হামলাটি হবে স্বল্প সময়ের, কিন্তু অত্যন্ত তীব্র। তবে আরব দেশগুলো নতুন হামলার বদলে উত্তেজনা নিরসনে মার্কিনিদের আহ্বান জানাচ্ছে। কারণ তাদের শঙ্কা তারাও ইরানের পাল্টা হামলার শিকার হতে পারে।

একটি আরব সূত্র বলেছেন, “যদি কিছু আরব দেশ তাদের দেশে থাকা ঘাঁটি থেকে মার্কিনিদের ইরানে হামলা না চালাতে দেয় তাহলে তারা অবাক হবেন না।”

গত ১ সেপ্টেম্বরের পর ইরানে আর কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগ পর্যন্ত তারা ইরানে হামলা চালানো থেকে বিরত থাকবেন।

৪ নভেম্বর ইরানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউজের সঙ্গে যোগাযোগ করেছিল এমএসনাউ। তবে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, তারা সামরিক স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো ধরনের মন্তব্য করেন না। হোক সেটির অস্ত্বিত থাকুক বা না থাকুক।

তবে হোয়াইট হাউজের সূত্রটি বলেছন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী না হতে পারে তার সবই করবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সূত্র: এমএসনাউ

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম