ঢাকা,২৩ নভেম্বর, ২০২৬, সোমবার
সংবাদ শিরোনাম
রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতনাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যুইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ইরানি হামলার শঙ্কা : বাড়ি ছেড়ে সেনা ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখশিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টেরউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেইমুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ নভেম্বর ২০২৬, ১:৫২ বিকাল  ·  ৫

নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।   

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে বলেন, শুক্রবার (২০ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে একটি এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্যে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। নিখোঁজদের সংখ্যা নির্দিষ্ট করে না জানালেও তিনি বলেন, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শুক্রবার পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নৌকাটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি।

মুসা মোহাম্মদ বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা নৌকার চালককে তীরের দিকে নিতে অনুরোধ করলেও তিনি তা শোনেননি বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পরপরই নৌকার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান, তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।’

নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। নিরাপত্তা বিধিমালার যথাযথ প্রয়োগ না থাকায় দেশটিতে প্রায়ই লাইফ জ্যাকেট ছাড়াই ত্রুটিপূর্ণ নৌযান চলাচল করতে দেখা যায়।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম