ঢাকা,২৩ নভেম্বর, ২০২৬, সোমবার
সংবাদ শিরোনাম
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নিতে বাধা নেই: আপিল বিভাগশাহজালাল বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তারমালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণা করে গেজেট প্রকাশপাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে রাতের তাপমাত্রাটানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দামপ্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠকরাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতনাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যু

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৬, ৬:৫০ সকাল  ·  ২

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুর ১টায় এনসিপির বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে দুপুর ১টায় সচিবালয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২৩ নভেম্বর) সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঢাকা পোস্টকে তিনি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বেলা ১টায় সচিবালয়ে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি।

গতকাল এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে৷ প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামীলীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম