ঢাকা,২৭ নভেম্বর, ২০২৬, শুক্রবার
সংবাদ শিরোনাম
নিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক২০০ টাকার নিচে নেই মাছ, অপরিবর্তিত গরুর মাংসের দামঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েননা ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুকুয়েতে ড্রোন হামলা যুদ্ধের পটভূমি তৈরির চেষ্টা : ইরানের পররাষ্ট্রমন্ত্রীপঞ্চগড়ে টানা চার দিন ১৫ ডিগ্রির নিচে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতিপোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রীপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রী

না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৬, ৫:২৯ সকাল  ·  ২

না ফেরার দেশে নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু

নাটক ও চলচ্চিত্রের গল্পে মধ্যবিত্তের জীবন, সমাজের নানা অসংগতি আর মানুষের চেনা বাস্তবতাকে তুলে ধরেছেন তিনি। দুই দশকের বেশি সময় ধরে নির্মাণ ও রচনার মধ্য দিয়ে তৈরি করেছিলেন নিজস্ব পরিচয়। সেই পথচলার ইতি টেনে না ফেরার দেশে চলে গেলেন নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু।

ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মাতিয়া বানু শুকুর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্বামী, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক। মৃত্যুর কিছুক্ষণ আগে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানেই শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

এক বছরের বেশি সময় আগে তার শরীরে ক্যানসার শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

দুই দশকের বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। নাট্যকার ও পরিচালক হিসেবে তার কাজের মধ্য দিয়ে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন ও সমাজবাস্তবতার নানা দিক। তার রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। এ ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন মাতিয়া বানু শুকু।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম