ঢাকা,২৯ নভেম্বর, ২০২৬, রবিবার
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৪৯৮ দিনের মধ্যে নতুন সরকার গঠনের ঘোষণা আইজেনকোটেরবন্ধ কারখানা চালু করতে ৫ হাজার কোটি টাকা দাবি লেদার ফাউন্ডেশনেরহামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যুকারাগারে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন যুব মহিলা লীগ নেত্রীশিক্ষিত বেকারত্ব কমাতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই : প্রধানমন্ত্রীনিউইয়র্কে ঝড় : ৪৫১ ফ্লাইট বাতিল, বিদ্যুৎবিহীন ৯ লাখ ৬০ হাজার গ্রাহক২০০ টাকার নিচে নেই মাছ, অপরিবর্তিত গরুর মাংসের দাম

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৮ নভেম্বর ২০২৬, ১১:২৬ সকাল  ·  ৪

হামের উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুইজন করে মারা গেছেন। অবশিষ্ট দুইজন খুলনা ও সিলেট বিভাগে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছে।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম