ঢাকা ২২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এনবিআরের নাজিরের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য ও অর্ধশত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে সেনাসদস্য মোতায়েনের ঘোষণা ফ্রান্সের বাঁচা-মরার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান বিজয়া দশমীতে মণ্ডপে বিদায়ের সুর, বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ পূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি শুরু

আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২৬,  1:18 PM

news image

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি গ্রিয়েবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।
তারা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে পারস্পরিক সুবিধার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি উভয় দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। 
তিনি এ খাতের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের জন্য জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে আলজেরিয়ার কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘটনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, এ উদ্যোগটি বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে সরকারি পর্যায়ে এলএনজি, এলপিজি এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন দিগন্ত উন্মোচন করেছে।
এছাড়া, এটি বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধানের ক্ষেত্রে সবচেয়ে আধুনিক, নিরাপদ ও উন্নত নিয়ম বা পদ্ধতিগুলো শেখা এবং ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। 
তিনি উভয় দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
আলজেরিয়ার প্রধানমন্ত্রী জানান, তার সরকার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়টিকে যথাযথ গুরুত্ব দেয়। ভ্রাতৃপ্রতিম এ দুই দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে একে অপরের পরিপূরক হওয়ার প্রচুর সুযোগ রয়েছে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম