ঢাকা ২০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ জুলাইকে ধারণ না করায় বিরোধী দল আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে অংশ নেয়নি ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড : তথ্যের ঘাটতি আছে, আমরা খতিয়ে দেখ‌ছি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৬,  12:42 PM

news image

ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের পৃথক ৩৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এই দুটি কমিটির অনুমোদন দেয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক করা হয়েছে মো. তৈয়াবুর রহমান মাসুদকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম বাবু এবং সদস্যসচিব হয়েছেন মো. নাজমুল হুসাইন রাজু। অন্যদিকে, পৌর যুবদলের আহ্বায়ক হয়েছেন মো. হেলালউদ্দীন হেলাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবু কায়েস মুন্সী এবং সদস্যসচিব মো. জাহিদ মাতুব্বর।

উপজেলা কমিটিতে ১৩ জন যুগ্ম আহ্বায়ক ও ১৯ জন সদস্য রয়েছেন। পৌর কমিটিতে রয়েছেন ৯ জন যুগ্ম আহ্বায়ক ও ২৩ জন সদস্য। সব মিলিয়ে দুই কমিটিতে ৭০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপজেলা কমিটির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি দুটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তিটি পাঠান কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম