ঢাকা ১২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে সৌদি আরবের বিমানবন্দরে হুথিদের হামলায় ২ বাংলাদেশি নিহত আন্দোলন চালিয়ে নেওয়ার ঘোষণা ককরোচ পার্টির মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ রিয়াদ বিমানবন্দরে হুথিদের মিসাইল হামলায় বাংলাদেশিসহ নিহত ১২ জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে বিশ্বভ্রমণের স্বপ্ন ভেঙে দিল নৌকাডুবি, সন্তান হারিয়ে দেশে ফিরছে পরিবার সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরলেন তানজিদ, বাংলাদেশের উড়ন্ত শুরু

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬,  9:36 AM

news image

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ শনিবার তারা রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশি বাধায় তারা সেখানে যেতে পারেনি। এরমধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে।এতসব কিছু সত্ত্বেও আন্দোলন চলবে জানিয়েছে ককরোচ পার্টির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে বলেছেন, “জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন ততদিন, প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।”

এদিকে ভারতের পুলিশ জানিয়েছে, গতকাল এবং আজ পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ করে একটি এফআইআর দায়ের করা হবে। ধারণা করা হচ্ছে, আটকৃতদের পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হবে।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম