ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভোটের সময় শপিং মল, রাইড শেয়ারিংসহ বন্ধ থাকবে কোন কোন সেবা মধুখালীতে উপজেলা উলামাদলের নির্বাচনী সভা ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকবে আনসার-ভিডিপি ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণে জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকবে আনসার-ভিডিপি নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১,১৯১টি স্ট্রাইকিং টিম রাজধানীতে নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনি প্রচারণায় মাঠে নামলেন জনপ্রিয় শিল্পীরা সাংবাদিকদের ওপর পুলিশি হামলা-মারধর, উত্তর এড়িয়ে গেলেন ডিএমপি কমিশনার সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার : তারেক রহমান

রাজধানীতে নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

#

স্পোর্টস ডেস্ক

১০ ফেব্রুয়ারি, ২০২৬,  1:45 AM

news image

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ঐতিহ্যবাহী রবীন্দ্রনাথ ঠাকুর ছাত্রাবাস, সোহরাওয়ার্দী ছাত্রাবাস ও নিউ হোস্টেলের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আসন্ন মহা পুনর্মিলনী উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালের মিলনায়তনে এ আলোচনা ও প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় পুনর্মিলনী আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং একটি অ্যালামনাই কমিটি গঠন করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে অধ্যাপক ডা. এসএম খোরশেদ মজুমদার (এইচএসসি–৭৭) কে আহ্বায়ক এবং ডা. মো. আতাউর রহমান জসীম (এইচএসসি–৮৫) কে সদস্য সচিব নির্বাচিত করা হয়।

প্রস্তুতি সভায় বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন পিএসসি সদস্য ডা. আলামিন (সাবেক সচিব),  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব দীপক সরকার, অতিরিক্ত সচিব ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও জহিরুল ইসলাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. শাহ আলম সরকার, অধ্যাপক ড. খোরশেদ আলম, যুগ্ম সচিব সাইফুল ইসলাম, সাবেক সচিব পিএসসি সদস্য ডা. আলামিন ও যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদ ডালিম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। 


এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি গোলাম মোস্তফা, ব্যবসায়ী আনিসুর রহমান সিআইপি, অধ্যাপক মজিবুর রহমান মিলন, ডা. আব্দুল হান্নান, অধ্যাপক হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক এস এম সফিউল আলম চৌধুরী, শিল্পোদ্যোক্তা ও সংগঠক নাজমুল হক, বিআরডিবি (দাউদকান্দি) চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন, লেদার ইঞ্জিনিয়ার খালেদ মোশাররফ, সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মনিরুজ্জামান পামেন, ভোলানাথ পোদ্দার, তানভীর আহমেদ রোমেলসহ নিউ হোস্টেলের বহু সাবেক শিক্ষার্থী।

সভায় বক্তারা বলেন, এই পুনর্মিলনী শুধু স্মৃতিচারণ নয়, বরং প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও বন্ধন আরও দৃঢ় করার একটি সুযোগ। সফল আয়োজনের জন্য সবাই সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

logo
সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম
নির্বাহী সম্পাদকঃ মো. বেলাল শেখ