ঢাকা,২৩ নভেম্বর, ২০২৬, সোমবার
সংবাদ শিরোনাম
রাজস্থানে দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, একই পরিবারের ৯ জন নিহতনাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের মৃত্যুইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ইরানি হামলার শঙ্কা : বাড়ি ছেড়ে সেনা ঘাঁটিতে থাকছেন মার্কিন অর্থমন্ত্রী৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষাভাতা পুনর্নির্ধারণ, সর্বোচ্চ ৪৭ লাখশিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টেরউন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেইমুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর ২০২৬, ৮:২২ বিকাল  ·  ১৭

এবার সৌদির দাম্মাম বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ১

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

বুধবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) জানায়, আহতদের মধ্যে কারও আঘাত সামান্য, আবার কারও অবস্থা আশঙ্কাজনক। আহত সবাইকে ইতোমধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে, একই দিন সৌদি আরবের শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোর একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। 

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় দু’জন নিহত হয়েছে।

ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বাহিনী এবং সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের মধ্যে চলমান সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে, হুতি বিদ্রোহীদের সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।

এর আগে, গত সপ্তাহে সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত এবং ১১ জন আহত হন। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হওয়ার খবর প্রকাশ করে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম