ঢাকা,২৪ নভেম্বর, ২০২৬, মঙ্গলবার
সংবাদ শিরোনাম
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানহাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধবাংলাদেশ সীমান্তের কাছে নদীতে নামার পর ভেসে গেলেন বিএসএফ সদস্যহরমুজে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুননিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরেফের বাড়ল স্বর্ণের দামলি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জনমিরপুরে বিদেশি অস্ত্রসহ ‘ফোরস্টার গ্রুপের’ ৬ জন গ্রেপ্তার

ফের বাড়ল স্বর্ণের দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ৮:২৯ সকাল  ·  ৪

ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। বাজার হই

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম