ঢাকা,২৪ নভেম্বর, ২০২৬, মঙ্গলবার
সংবাদ শিরোনাম
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানহাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান, সরকারকে প্লেনের ব্যবস্থা করার অনুরোধবাংলাদেশ সীমান্তের কাছে নদীতে নামার পর ভেসে গেলেন বিএসএফ সদস্যহরমুজে মাইন বিস্ফোরণে ৩ তেলবাহী ট্যাংকারে আগুননিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরেফের বাড়ল স্বর্ণের দামলি‌বিয়া থেকে দেশে ফিরল আরও ১৭৪ জনমিরপুরে বিদেশি অস্ত্রসহ ‘ফোরস্টার গ্রুপের’ ৬ জন গ্রেপ্তার

নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর ২০২৬, ৮:২৯ সকাল  ·  ৫

নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা বসছে দুপুরে

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে মজুরি বোর্ডের চতুর্থ বোর্ড সভা বসছে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর)। এদিন দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা সভার নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

আজকের সভায় দুটি বিষয় আলোচ্যসূচিতে রাখা হয়েছে। এগুলো হলো- গার্মেন্টস শিল্পের শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের দাখিল করা লিখিত মজুরি প্রস্তাব নিয়ে আলোচনা এবং শিল্প খাতে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন। 

এর আগে গতকাল (সোমবার) অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেয়। তবে প্রস্তাবে কত টাকা মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বোর্ড। প্রস্তাবটি নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে আলোচনা হয় এবং উভয় পক্ষ তাদের যুক্তি তুলে ধরে।

তৃতীয় সভা শেষে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, দুই পক্ষের প্রস্তাব ও যুক্তি পর্যালোচনা করে আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। সমঝোতায় পৌঁছাতে মালিক ও শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাবও দেবে বলে জানানো হয়েছে।

গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতারের দেওয়া প্রস্তাবে চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি যথাক্রমে ৪৮ হাজার, ৪৩ হাজার, ৩৮ হাজার ও ৩২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব দেওয়া হয়। অফিস স্টাফ বা কর্মচারীদের জন্যও পৃথক মজুরি কাঠামোর প্রস্তাব রয়েছে।

বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

২০২৩ সালের নভেম্বরে ঘোষিত এ মজুরি কাঠামো ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাড়িভাড়া, চিকিৎসা ব্যয় ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নতুন করে মজুরি নির্ধারণের দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম