ঢাকা,২৭ নভেম্বর, ২০২৬, শুক্রবার
সংবাদ শিরোনাম
পোল্ট্রি শিল্প দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রীপলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক : স্বরাষ্ট্রমন্ত্রীশেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তিআমাদের দেশের জনগণ কি আমলকী চুষতে থাকবে : রিজভীপয়লা ডিসেম্বর সমাবেশ করবে বিএনপি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীপল্টন থানার হত্যা মামলায় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল গ্রেপ্তারফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের দুর্নীতি অনিয়মের তদন্তের দাবিসোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা

শেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর ২০২৬, ৮:৪৯ সকাল  ·  ৪

শেয়ার বিক্রি করতে সাফকো স্পিনিংয়ের পরিচালক ও ক্রেতাদের চুক্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত সাফকো স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের হাতে থাকা শেয়ার বিক্রির বিষয়ে প্রস্তাবিত ক্রেতাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ২৫ নভেম্বর এ চুক্তি করেন কোম্পানিটির বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালক এবং প্রস্তাবিত ক্রেতারা।

প্রস্তাবিত ক্রেতারা হলেন ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ, নাজিফা রাইসাহ আহমেদ, তাসমিনা আহমেদ ও আব্রার সৈয়দ আহমেদ। তবে শেয়ার বিক্রি ও হস্তান্তরের পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রয়োজন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই চুক্তির অনুলিপি চেয়ে কোম্পানিকে অনুরোধ জানালেও এখন পর্যন্ত তা পায়নি।

এদিকে, শেয়ার বিক্রির চুক্তির খবরের পাশাপাশি কোম্পানিটির আর্থিক অবস্থার দুর্বল চিত্রও সামনে এসেছে। ২০২৫-২৬ অর্থবছরে সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭০ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৩ টাকা ৮৩ পয়সায় নেমেছে। ওই অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) লোকসান কিছুটা কমলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭৪ পয়সা। সে হিসাবে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৮ পয়সা বা প্রায় ৫ শতাংশ।

অন্যদিকে, গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য আরও ঋণাত্মক হয়ে ৩ টাকা ৫৬ পয়সায় দাঁড়িয়েছে।

Crime & Virtue সম্পাদক ও প্রকাশক : ডাঃ শাহ মোঃ রেজাউল করিম